রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, ঘাতক গ্রেফতার

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি  ) : এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এমরান হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। ৮ই ফেব্রুয়ারি সোমবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় রাতে ঢাকাগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয় তিনি।

সে উপজেলার আতলাশপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে বলে জানা যায়। ঘাতক কাভার্ড ভ্যানকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT