নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে গৃহবধুকে তেল মালিশের কথা বলে কবিরাজের ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে দিন-দুপুরে তেল মালিশের কথা বলে ভন্ড কবিরাজ কর্তৃক এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার বাবুপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

পরে ধর্ষিতা গৃহবধূ গত ৮ই ফেব্রুয়ারি সোমবার রাতে বিষয়টি তার স্বামীকে জানালে এ ব্যাপারে স্বামী গৌতম সরকার বাদী হয়ে ধর্ষণের ঘটনার ৪ দিন পর আজ ৯ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে লম্পট কবিরাজ কামাল (৫৮) কে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বাদী গণমাধ্যমকে জানায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভন্ড কবিরাজ কামাল মিয়া আমার পূর্ব পরিচিত। এ সুবাদে সে মাঝে মধ্যে আমার বাসায় আসত। গত ২ বছর পূর্বে  ইসলামিয়া শরিয়া মোতাবেক আমি বিয়ে করি। বিয়ের পর থেকে আমাদের সন্তান না হওয়ায় এ বিষয়ে আমি কামাল মিয়ার সাথে আলাপ আলোচনা করি। এক পর্যায়ে কামাল মিয়া জানায়, আমি চিকিৎসা দিলে তোর সন্তান হবে। ওই সময় স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি হয়। এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় ভন্ড কবিরাজ কামাল মিয়া আমি বাসায় না থাকার সুযোগে সে আমার বাসায় আসে। পরে আমার স্ত্রীকে ঝার-ফুঁ করে তাকে বিছানায় শয়ন করতে বলে। পরে তাকে তেল মালিশের কথা বলে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মোদ্দাচ্ছের গণমাধ্যমকে জানায়, কবিরাজ কর্তৃক গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগটি নিবিড় ভাবে তদন্ত করে দেখছি এবং ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT