রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কমিশনারের সহায়তায় রূপগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিশনার রাসেল শিকদারের সহায়তায় আলাল শিকদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ই ফেব্রুয়ারি সোমবার ভোরে উপজেলার মাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে বরপা এলাকার মৃত গিয়াস উদ্দিন শিকদারের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, আলাল শিকদার দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে। মাসাবো এলাকায় ইয়াবা বিক্রি করার সময় ঐ এলাকার কমিশনার রাসেল শিকদার ইয়াবাসহ তাকে আটক করে। পরে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা জব্দ সহ আলাল শিকদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT