র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ইয়াবাসহ বাবা ও ছেলে গ্রেফতার

সোনারগাঁয়ে ইয়াবাসহ বাবা ও ছেলে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবা মো. আ: কুদ্দুস (৪০) ও ছেলে মো. ফয়সাল (২১) নামে দুই জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ৮ই ফেব্রুয়ারি সোমবার সকালে সোনারগাঁ থানাধীন পিরোজপুরের আলতাব হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১ শত ৮০  টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ কুদ্দুস তার পরিবার সহ পিরোজপুর এলাকায় জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার সরদারহাট গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাবা মো. আ: কুদ্দুস (৪০) ও ছেলে মো. ফয়সাল (২১) কে মাদক সহ গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT