বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খাজা গরীবে নেওয়াজ চিশতিয়া (রা:) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত

খাজা গরীবে নেওয়াজ চিশতিয়া (রা:) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে খাজা গরীবে নেওয়াজ চিশতীয়া (রাঃ) হযরত মাওলানা জিয়ার উদ্দিন খলিফা (রা) ও হযরত মাওলানা সালেহ বাবা ইয়ামনি (রাঃ) ১১ তম বার্ষিকী ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ৭ই ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন র‍্যালী আবাসিক এলাকায় বাদ আসর এই আয়োজন করা হয়।

মো. ইব্রাহিম ইবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুম আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা, আরিফুল ইসলাম হীরা, যুবলীগ নেতা, মোঃ লুৎফর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও আমিন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো: নয়ন, আরিফুল ইসলাম (অপু), মোখলেছ ফরিদ, লিখন, রফিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় করেন মো. আমির হোসেন, মো. জামাল মেকানিক, মো. পলাশ মেকানিক, মো. ইউসুফ (চান্দু), আকিব হোসেন রাজু, রাজু আহম্মেদ, রাজিব, শান্ত খান, শাকিল। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন সোহাগ খান, প্রদিপ, সাইফুল, শাকিল প্রমুখ।

About the author

SOFT PRO IT