নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জকে আরো সমৃদ্ধ করতে গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধের কর্ণার করা হবে : ডিসি

না.গঞ্জকে আরো সমৃদ্ধ করতে গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধের কর্ণার করা হবে : ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদ দাতা ) : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেছেন, আলোকিত মানুষ গড়তে পাঠ্যাবাস গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জকে আরো সমৃদ্ধ করতে সরকারি গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধের কর্ণার তৈরি করা হবে। যেখান থেকে ইতিহাস ঐতিহ্য মানুষ জানতে পারবে। সামাজিক অবক্ষয় রোধে সামাজিক সংগঠনসমূহের লাইব্রেরি গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহবান জানান তিনি। ৫ই ফ্রেব্রয়ারি শুক্রবার বিকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত গণগ্রন্থাগারের হলরুমে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. শফিউল ইসলাম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল ও লায়ন মো.মোজাম্মেল হক ভূঁইয়া, সভায় মূখ্য আলোচক ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাওলাদার।

বাংলাদেশ এনজিওস নেটওর্য়াকের সভাপতি এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ রায় ভদ্র। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, প্রভাত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ দিল মোহাম্মদ দিলু, ভ্রমণগাঁও দু:স্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি আলেয়া বেগম প্রমূখ। এসময় অনুষ্ঠানে শ্রেষ্ঠ লাইব্রেরী হিসেবে মারুফ শারমিন পাঠাগার কে সম্মাননা প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT