বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি, বন্দরে পুলিশের হাতে গ্রেফতার ৫

বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি, বন্দরে পুলিশের হাতে গ্রেফতার ৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় ৫শত এম এল দেশীয় চোলাই মদসহ ৫ যুবককে গ্রেফতার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গত ৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বন্দর থানার মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মদসহ মাতাল অবস্থায় এদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক তাহিদুল্লাহ বাদী হয়ে মাতাল ৫ যুবকের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৮(২)২১। গ্রেফতারকৃত মাতালরা হলো, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লক্ষারচর এলাকার কাজী আরব আলী মিয়ার ছেলে সুজন (২১) কুশিয়ারা এলাকার মনিরুজ্জামান মিয়ার ছেলে সাজ্জাদ আহাম্মেদ তনয় (২১) বন্দর উপজেলার চরঘারমোড়া এলাকার গোালজার হোসেন মিয়ার ছেলে অর্পূব (২০) একই এলাকার নূও মোহাম্মদ মিয়ার ছেলে মেহেদী হাসান (২১) একই এলাকার মৃত আজাদ হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান ইমন (২১)। গ্রেফতারকৃত ৫ মাতালকে মাদক মামলায় ৫ই ফেব্রুয়য়ারি শুক্রবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT