নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মসজিদের খেদমত করার সুভাগ্য সবার কুপালে জুটে না : আনোয়ার

মসজিদের খেদমত করার সুভাগ্য সবার কুপালে জুটে না : আনোয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বন্দর মোল্লাবাড়ী দিঘীরপাড় জামে মসজিদের শুভ উদ্ধোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা এ মসজিদের শুভ উদ্ধোধন করা হয়।

মসজিদ উদ্ধোধন কালে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদের খেদমত করার সুভাগ্য সবার কুপালে জুটে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও তার অবদানের কথা বলে শেষে করা যাবে না।  আমি যতদিন বেঁচে থাকব তত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে বেঁচে থাকব।

বন্দর মোল্লাবাড়ী দিঘরিপাড় জামে মসজিদ কমিটির সভাপতি মহসিন কাজী সভাপতিত্বে মসজিদের শুভ উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবেদ হোসেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, আমিরুল ইসলাম, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, সমাজ সেবক এস.এম রুমি, কালাম, সাইফুল, রফিক, রনী ও আরিফ প্রমুখ।

About the author

SOFT PRO IT