নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী, লম্পট পলাতক

বন্দরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী, লম্পট পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বখাটে যুবক ইসমাইল হোসেনের বিরুদ্ধে বন্দরে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ১লা ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টায় বন্দর উপজেলার কামতাল এলাকার জনৈক আবুল হাসেম মিয়ার বাড়ী সামনে নির্জন স্থানে এ যৌন হয়রানীর ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে লম্পট যুবক ইসমাইল হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪(২)২১।

যৌন হয়রানী শিকার স্কুল ছাত্রী পিতা গণমাধ্যমকে জানায়, আমার মেয়ে বন্দর উপজেলার হালুয়াপাড়াস্থ মেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে আসছে। করোনা ভাইরাসের কারনে স্কুল বন্ধ থাকার সুবাদে আমার মেয়ে নিয়মিত প্রাইভেট পড়ে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ৮টায় আমার মেয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে কামতাল সাকিন্থ জনৈক আবাল হাসেমের বাড়ীর সামনে নির্জনস্থানে আসলে ওই সময় ওৎ পেতে থাকা কামতাল এলাকার আবু বাশার মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার ইয়াসিন মিয়ার লম্পট ছেলে ইসমাইল পথ রোধ করে যৌন হয়রানী করে। পরে আমার মেয়ের ডাক চিৎকার করলে ওই সময় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট ইসমাইল কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার নবাগত ওসি দিপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। যৌন হয়রানী মামলার আসামীকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে মামলার তদন্তকারি কর্মকর্তা বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

About the author

SOFT PRO IT