বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চুরি হওয়া ইজিবাইক সহ শামীম নামে যুবক বন্দরে গ্রেফতার

চুরি হওয়া ইজিবাইক সহ শামীম নামে যুবক বন্দরে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অটো ইজিবাইক চুরির ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরের দল বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং চালকগনদের বোকা বানিয়ে হাতি নিচ্ছে অটো ইজিবাইক। এর ধারাবাহিকতায় গত ৩১শে জানুয়ারি রবিবার বিকালে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ বন্দর থানার মিনারবাড়ীস্থ জনৈক মাসুমের গ্যারেজে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত নীল রং এর অটো ইজিবাইক উদ্ধারসহ শামীম (২৭) নামে এক অটো ইজিবাইক চোরকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে ইজিবাইকের মালিকের ছেলে সুমন মিয়া বাদী হয়ে ১লা ফেব্রুয়ারি সোমবার সকালে বন্দর থানায় চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩(২)২১। আটককৃত অটো চোর শামীম বন্দর উপজেলার মালিভিটা এলাকার নবীর হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে মামলার বাদী সুমন মিয়া গণমাধ্যমকে জানান, আমার পিতা সুরুজ মিয়া তিনি নিজেই একটি নীল রং এর অটোরিক্সা যার চেসিস নং-টিএম ১৯০৫০০০৫৬৪ ক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় তার অটো গাড়ীটি বন্দর উপজেলার শেখ জামাল স্কুলের সামনে রেখে প্রকৃতি ডাকে অটোগাড়ী রেখে আমার পিতা বিদ্যালয়ের পাশে যায়। পরে এসে দেখে অটো গাড়ীটি সেখানে নেই। গত ৩১ জানুয়ারি সকালে আমি লোক মারফতে জানতে পারি আমার পিতার চুরিকৃত অটোগাড়টি মিনারবাড়ী একটি গ্যারেজে আছে। পরে আমি বিষয়টি কামতাল তদন্ত কেন্দ্র পুলিশকে অবগত করলে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ আজিজুর হকসহ সঙ্গীয় র্ফোস জনৈক মাছুম মিয়ার অটো গ্যারেজে অভিযান চালিয়ে চোরাইকৃত অটো গাড়িটি উদ্ধারসহ শামীম নামে এক অটোচোরকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ আটককৃত চোরকে উক্ত মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

About the author

SOFT PRO IT