বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাইকার সদস্যদের মাঝে সাবান বিতরণ করলেন কাউন্সিলর দুলাল

জাইকার সদস্যদের মাঝে সাবান বিতরণ করলেন কাউন্সিলর দুলাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে সিটি কর্পোরেশন দেওয়া সাবান জাইকার সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৩শে জানুয়ারি শনিবার সকালে বন্দর থানাধীন স্বল্পেরচকস্থ ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কাউন্সিল সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান ও ২২, ২৩, ২৪ ওয়ার্ড মহিলা কাউন্সিল শাওন অংকন এর উপস্থিতে সাবান বিতরণ কার্যক্রম পরিচালনা সম্পুর্ন হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সমাজ কল্যান অফিসার আরিফুজ্জামান।

বিতরণ অনুষ্ঠানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির প্রধান, সমাজ সেবক মো. নুরুল হুদা, আওয়ামীলীগ নেতা মো. রানা, মো. রফিক, মো. সেলিম, দুলাল, ফয়সাল প্রধান, মহানগর  ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার, রাজু প্রধাণ, মামুন সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT