নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে উজ্জ্বল নামে যুবক ৩ দিন ধরে নিখোঁজ

বন্দরে উজ্জ্বল নামে যুবক ৩ দিন ধরে নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের কলাগাছিয়া ইউনিয়নস্থ ঘারমোড়া সরদারবাড়ি এলাকায় মো. উমর ফারুক উজ্জ্বল (২৩) নামের এক যুবক গত ৩দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ২২ জানুয়ারি শুক্রবার বন্দর থানায় জিডি শেষে তারা বাবা শামিম সরদার উজ্জ্বলের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে বন্দর থানায় রুজু করা জিডি নং-৮৪১।

সুত্র মতে, গত ২০ জানুয়ারি বুধবার সকালে উজ্জ্বল তার নিজ বাড়ি ঘারমোড়া হতে তার  বন্দরের অফিসে রওনা হয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর তিনি বাড়িতে না ফেরায় পারিবারিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তার বাবা শুক্রবার বিকালে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন। নিখোঁজ উজ্জ্বল এর বাবা জানান, উজ্জ্বলের সাথে কারো কোন শত্রুতা ছিলো না। এমনকি বাড়িতে অভিমান করার মত কোন ঘটনা ইদানীং কালে ঘটে নি।

এদিকে উজ্জ্বল নিখোঁজ পর ঐ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে প্রশাসনের নিকট তাকে দ্রুত উদ্ধারের আকুতি জানিয়ে বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে।

About the author

SOFT PRO IT