নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

২৮ জানুয়ারি না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনের নিচতলায় এই সভা আয়োজিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়।

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে সদস্যের নির্বাচন কমিশন এবং সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. হুমায়ুন কবীর এবং এড. বুলবুল।

বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগের আইনজীবীরা আনন্দ মিছিল বের করেন এবং বিএনপির আইনজীবীরা নির্বাচন কমিশন বাতিলের দাবীতে আদালতপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেন

About the author

SOFT PRO IT