নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের ভয়ে স্বামী ঘরছাড়া, পরকিয়া প্রেমিক গৃহবধূর স্বামীর হাতে ধরা

পুলিশের ভয়ে স্বামী ঘরছাড়া, পরকিয়া প্রেমিক গৃহবধূর স্বামীর হাতে ধরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর কদম রসুল কবিলের মোড় এলাকায় মনির সরদারের বাড়ির ভাড়াটিয়া ১ সন্তানের জননী জুঁই পরকিয়া প্রেমিককে গভীর রাতে নিজ কক্ষে এনে প্রেম প্রেম খেলার সময় গৃহবধূর স্বামীর হাতে ধরা পরে। ৭ জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূ জুঁই ও পরকিয়া প্রেমিক সৈকত (২৮ বৃহস্পতিবার) কে নিয়ে স্বামী খোকনের উপর হামলা চালালে তার ডাক চিকৎকারে এলাকাবাসীসহ বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা লম্পট সৈকতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বন্দর থানা পুলিশ লম্পট সৈকতকে ৩৪ ধারায় আদালতে প্রেরন করে।

আটককৃত লম্পট সৈকত জানায়, সে ১ সন্তারের জনক তার স্ত্রী রয়েছে। সে রাজধানীর ২নং মীরপুরে রোজিনা পেট্রোল পাম্পের কর্মচারী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার রাজাপুর থানার সাটুরিয়া গ্রামে। তার সাথে গৃহবধূ জুঁইয়ের দীর্ঘদিন যাবত সম্পর্ক। গৃহবধূ জুঁইয়ের স্বামী খোকন একটি মামলায় ওয়ারেন্টভূক্ত হওয়ায় সে পালিয়ে বেড়াচ্ছে। স্বামী বাসায় না থাকায় তাকে জুঁই ফোন করে এনেছে বলে জানায়। ৪টার দিকে জুঁইয়ের স্বামী বাসায় চলে আসে। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন সে উপায় না পেয়ে ৫ তলা ভবনের ছাদে গিয়ে উঠে। এর মধ্যে আশপাশের লোকজন এসে তাকে হাতে নাতে ধরে মারধর করে পুলিশে দেয়।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মিয়া জানান, তার মেয়েকে বদনাম করার জন্য জামাতা খোকন ষড়যন্ত্র করেছে। আটককৃত সৈকত জামাতা খোকনের দুরসম্পর্কের আত্মীয়। এ ব্যপারে বন্দর থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম জানান, আমরা বেলা ২টা পর্যন্ত গৃহবধূর স্বামী ও পিতার জন্য অপেক্ষা করি। তারা কেহ কোন প্রকার অভিযোগ না করায় বাধ্য হয়ে লম্পট সৈকতকে ৩৪ ধারায় আদালতে পাঠাতে হয়েছে।

About the author

SOFT PRO IT