জাতীয় প্রধান খবর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদরাসা এর আওতাভুক্ত হবে না বলে জানানো হয়েছে।  আজ ১৮ ডিসেম্বর শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে।

এর আগে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। দেশে গত মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। তাছাড়া এর আগে ১৫ ডিসেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছিলেন।

About the author

SOFT PRO IT