বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বন্দরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৩ দিন পর রক্তাক্ত অবস্থায় পুকুর থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার। নিহত শিশু বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম (মনা) এর ছেলে আরাফাত।

নিহতের পরিবার জানান, ১৫ই ডিসেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ থাকার পর ১৮ই ডিসেম্বর শুক্রবার সকালে আমাদের বাড়ীর পাশের একটি বড় পুকুরে ভাসমান অবস্থায় আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আরাফাতের নিকট আত্মীয়রা জানান, তিন দিন আগে রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন এলাকায় খোঁজা খুঁজি করে সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করা হয়েছিলো। শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম সহ ধামগড় ফাঁড়ি পুলিশ সদস্যরা।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বি (২৩) কে আটক করেছে ধামগড় ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান গাজী এম এ সালাম। নিহতের পরিবারকে শান্তনা দিয়ে এলাকাবাসীকে আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি আহবান জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 December 2020

বন্দরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com