খেলা বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে সিরাজউদ্দৌলা ক্লাব চ্যাম্পিয়ন

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে সিরাজউদ্দৌলা ক্লাব চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সিরাজউদ্দৌলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ ডিসেম্বর শুক্রবার বিকালে বন্দর থানাধীন নাসিক এর ২২নং ওয়ার্ডস্থ সিরাজউদ্দৌলা মাঠে খেলার আয়োজন করা হয়।  ফাইনালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ সমর্থিত স্বাগতিক বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবের মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এতে নির্ধারিত সময়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব। ন্দরে ঐতিহ্যবাহী সিরাজউদ্দৌলা ক্লাব টিম এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনে খেলোয়ারদের ব্যাপক উৎসাহ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।অনুষ্ঠিত ফাইনালের পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর এলাকার সমাজ সেবক মিয়া খালেকুজ্জামান। নাসিক এর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ খান, সমাজ সেবক মনিরুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন, নাসিক এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২, ২৩ ২৪ নং  সংরক্ষিত মহিলা কাউন্সিল শাওন অংকন, যুবলীগ নেতা মাসুম আহমেদ, ডালিম হায়দার প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 December 2020

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে সিরাজউদ্দৌলা ক্লাব চ্যাম্পিয়ন

www.narayanganjbarta24.com