নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে : না.গঞ্জের জেলা প্রশাসক

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে : না.গঞ্জের জেলা প্রশাসক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করলেই চলবে না। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তিনি শিক্ষকদের যথাযথ ভাবে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য বই কিংবা পুথিগত বিদ্যার উপর নির্ভর না করে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

১৩ ডিসেম্বর রবিবার সকালে সাড়ে চার কোটি টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্বাবধানে নির্মিতব্য নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৬তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই অনুষ্ঠানের উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম, গভনিং বডির সভাপতি চন্দন শীল, সদস্য আবদুস সালাম, ওয়াহিদ সাদাত বাবু, সরকার আলম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা সহ সকল শিক্ষক বৃন্দ।

About the author

SOFT PRO IT