বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৬৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেফতার করেছে। গত ১২ ডিসেম্বর শনিবার রাতে ও ১৩ ডিসেম্বর রবিবার সকালে  বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বন্দর কলাবাগ এলাকার গোলাম কিবরিয়া মিয়ার ছেলে আশরাফ উদ্দিন খোকন (৫৮) স্ত্রী শাহিদা বেগম (৫০)  ছেলে রয়েল (৩১) ও পুত্রবধূ শারমিন আক্তার (২৬) বন্দর কুমারপাড়া এলাকার বাদল দাসের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী প্রদীপ দাস (২৫) ও বন্দর রাজবাড়ী এলাকার জালাল উদ্দিন জালু মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সায়েম (২৫)। গ্রেপ্তারকৃত ৬ আসামী মধ্যে ৫ আসামীকে  ১৩ ডিসেম্বর রবিবার দুপুরে আদালতে প্রেরণ করলেও অপর গ্রেফতারকৃত সায়েম থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।

About the author

SOFT PRO IT