সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে পুলিশের অভিযানে ৯ ছিনতাইকারী গ্রেফতার

না.গঞ্জে পুলিশের অভিযানে ৯ ছিনতাইকারী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেশাদার নয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ ডিসেম্বর শনিবার  দিবাগত রাত ১২ হতে ভোর ৬ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) শরীফ আহমেদ, এস আই সুজন রঞ্জন তালুকদার, এসআই মোঃ ফয়সাল আলম, এ.এস.আই তারেক এএসআই সোহেল রেজার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  ১৩ ডিসেম্বর রবিবার এসব তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো শ্যামল, শহিদুল ইসলাম স্বপন, হিমেল, জাহিদ, ফয়সাল, রতন, সোহেল, আকাশ ও মোক্তার হোসেন। তাদের কাছ থেকে ছিনতাইকরা ৬টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৫শত টাকা, ৫টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ৯ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে।

About the author

SOFT PRO IT