সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আজমেরী ওসমানের স্ত্রী এবং ওসমান পরিবারের জন্য শ্রমিক ইউনিয়নের দোয়া

আজমেরী ওসমানের স্ত্রী এবং ওসমান পরিবারের জন্য শ্রমিক ইউনিয়নের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কর্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্রবধূ ও আজমেরী ওসমান এর সহধর্মিণী সাবরিনা ওসমান জয়া সহ ওসমান পরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে খানপুর বরফকল জেটি এলাকায় শামসুদ্দিন সামু এ আয়োজন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. মামুন খান।

এ সময় দোয়া পরিচালনা করেন বরফকল জেটি মসজিদ এর ইমাম হাফিজ মাওলানা মো. হুমায়ূন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, মনির, সনেট, সরদার বাচ্চু মিঞা, সানি, রাজিব, সাজ্জাদ হোসেন, অলিদ, সোহাগ, বাবু, মিঠু, আশিক, নিরব সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া। বৃহস্পতিবার করোনা র্নিনয় করা হলে তার নেগেটিভ এসেছে। এতে করে সকলের নিকট শুকারানা দোয়া কামনা করেছেন। এছাড়াও করোনায় আক্রান্ত ছিলেন প্রয়াত সাংসদের স্ত্রী পারভীন ওসমান সহ তার কন্যা, জামাতা ও নাতনী।

About the author

SOFT PRO IT