রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরিফ মিয়া (৩৮) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পিতা লিটন মিয়া। ৫ই ডিসেম্বর শনিবার সকালে উপজেলার চণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শরিফ মিয়া চণপাড়ার মাঝিপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় শরিফ মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

চণপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশরাফুল আলম জানান, শনিবার সকালে চণপাড়া এলাকার লোকজন তাকে জানায় শরিফ মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে শরিফ মিয়াকে তার খাটের উপর শোয়ানো অবস্থায় পান। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতারে প্রেরণ করেন। নিহত শরিফ মিয়ার পিতা লিটন মিয়া অভিযোগ করেন তার ছেলেকে হত্যার পর ফাঁসিতে ঝুলানো হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT