সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু’র ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। ২৯ নভেম্বর রবিবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশে স্থাপন করা হবে এবং যারা এর বিরোধিতা করবে তাদেরকে হুশিয়ারী দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, শম্ভুপরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু, সাংগঠনিক সম্পাদক হালিম ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম, বৈদ্যেরবাজার ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, কাঁচপুর ইউনিয়নের সাধারনত সম্পাদক বাবুল হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ ও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT