সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

১১নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন

১১নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) :  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর ১১ নং ওয়ার্ডে মো: শাহজালাল সাউদকে সভাপতি ও তালহা সবুজকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির অনুমোদন দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন খান (ওবায়েদ) ।

২৯ নভেম্বর রবিবার সকাল ১১ টায় শহরের কিল্লারপুল এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন খান (ওবায়েদ) এর সভাপতিত্বে এই কমিটি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসীমউদ্দিন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন।

এই সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পেডে জেলার সভাপতির সম্মতিক্রমে মো: শাহজালাল সাউদকে সভাপতি ও তালহা সবুজকে সাধারণ সম্পাদক এবং মো: মিজান মৃধাকে সংগঠনিক সম্পাদক করে একটি কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৩ দিনের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন ।

এই সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক মোঃ আল সাফা সিডনী ,১২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আদিয়াত তুর্য, সহ-সভাপতি, মো: জসেপ, সাধারণ সম্পাদক মো: রিফাত, ১৮ নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক, ইমতিয়াজউল্ল ইফতি।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন ১১ নং ওয়াড এর নেতৃবৃন্দ, শাহিন, নাহিদ, রাফিয়ান, অনন্য, হৃদয়, জীবন, মিদুল, হিমেল, মাহি, আলিফ, সাগর, রাকিব প্রমূখ।

About the author

SOFT PRO IT