বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় লম্পট কামাল গ্রেপ্তার

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরী (১২)কে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ২ সন্তানের জনক লম্পট কামাল বেপারী (২৮) এর বিরুদ্ধে। গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দীস্থ সাহাবউদ্দিন খন্দকারের আম বাগানে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।  এ ঘটনায়  পুলিশ লম্পট ধর্ষক কামাল বেপারীকে ঘটনার ওই রাতেই  গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ধর্ষিতা কিশোরীর দিনমজুর পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১১(১১)২০। গ্রেপ্তারকৃত লম্পট কামাল বেপারী সুদূর বরিশাল জেলার আগৈলঝড়া থানার উত্তর সিপাশা এলাকার মৃত সেকেন্দার বেপারী ছেলে বর্তমানে সে কল্যান্দীস্থ সোহাবউদ্দিন খন্দকারের বাড়ী ভাড়াটিয়া বলে জানা গেছে। ধর্ষিতার পিতা দিনমজুর মাছুম মিয়া জানান, আমি রিক্সা চালিয়ে আমার  মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন যাপন করে আসছি। গত দেড় বছর পূর্বে ২ সন্তানের জনক লম্পট কামাল বেপারী  আমার ১২ বছরের কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলামেশা করে।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ধর্ষনের ঘটনাটি মিমাংশা করা হয়। এর ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় গত ৩ নভেম্বর মঙ্গলবার সকালে আমার মেয়েকে আমার বোন রেশমা বেগমের কাছে রেখে রিক্সা চালাতে বের হই। ওই সুযোগে লম্পট  কামাল বেপারী আম্রা মেয়েকে আম বাগানে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে াামি মামরা দায়ের করলে পুলিশ ওই রাতেই কামাল বেপারীকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া ধর্ষনের ঘটনার সত্যতা স্বিকার করে  গনমাধ্যমকে জানায়, এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আমরা মামলা দায়েরের সাথে সাথে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার পর ওই দিন দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। একই সময়ে গ্রেপ্তারকৃত ধর্ষককে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT