নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে তল্লা বায়তুস সালাত জামে মসজিদে সাম্প্রতিক অগ্নি দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকালে শহরের মন্ডলপাড়া এলাকায় একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউএসএ এর সহযোগিতায় ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে‌ এ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় ওই মর্মান্তিক দূর্ঘটানায় হতাহত ১০টি পরিরাবের স্বজনদের কাছে নগদ অর্থ সহায়তা হস্তান্তর করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএমবি ট্রাস্ট এর অন্যতম ট্রাস্টি ও ইমামে রাব্বানী দরবার শরীফ এর পীরে কামেল হযরত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। একেএমবি ট্রাস্ট প্রকল্প সচিব অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম এম একরামুল হক, নারায়ণগঞ্জ জেলা হিযবুর রাসুল এর সভাপতি আলহাজ্ব রহমত উল্লাহ সেন্টু, জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউএসএ এর কান্ট্রি ডিরেক্টর শাহাদাত হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ এর নেতা জমির আহমদ, ছাত্রনেতা রাহাত হাসান, ছাত্রনতা গোলাম মোস্তফা নীরব, শাহ নিয়াজুল ইসলাম নাঈম, সানি দেওয়ান, ইমরান খন্দকার, ঈযন হাসান সুমন প্রমুখ।

About the author

SOFT PRO IT