নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সারাদেশে মাদক, র্ধষণ ও সহিংসতার প্রতিবাদে মাসদাইরে র‌্যালি

মাদক ও সারাদেশে র্ধষণ ও সহিংসতার প্রতিবাদে মাসদাইরে র‌্যালি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : শহরে মাদক ও সারাদেশে র্ধষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বাদ আসর মাসদাইর বায়তুল মামুর জামে মসজিদ ও গলাচিপা যুব সমাজের ব্যানারে এ আয়োজন করা হয়। স্থানীয় যুব সমাজ মো. সুমন ও সেলিমের উদ্যোগে এসময় একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাসদাইর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের মোতায়ালী  এম এ সাত্তার, মসজিদ কমিটির উপদেষ্টা হারুন অর রশিদ, সভাপতি মো শাহআলম, সাধারণ সম্পাদক এম এ মান্নান, ক্যাশিয়ার এনায়েত উল্ল্যাহ, ইমাম ও খতিব জাকির হোসেন,  মোয়াজ্জিন আলী আজম, সদস্য মিরাজ হোসেন, ইকবাল,  মিনার হোসেন, শফিক, সজিব হোসেন, মো. সুমন, রিয়াজ, মোকলেসুর রহমান, শামিম সহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT