রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৬) রাজধানীর খিলক্ষেতের পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। আহত হয়েছেন আরও একজন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৬-৪০৩৬) সহ চালক ইয়াকুব (২৮) ও তার ছোট ভাই হেলপার মাসুমকে (২১) আটক করেছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, আব্দুল্লাহ আল মামুন এশিয়ান হাইওয়ের বাইপাস সড়ক দিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী কাভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দিলে তিনি নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা অপরজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

About the author

SOFT PRO IT