রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভদের ৫ দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভদের ৫ দাবিতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের সাপ্তাহিক ছুটি, টিএ-ডিএ, ৭ম গ্রেডে বেতন-ভাতা প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রূপগঞ্জ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।১৯ অক্টোবর সোমবার সকালে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধন পুর্বক সভায় সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি ইজ্জত আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুর রশিদ, হেলাল মাহমুদ, আমিনুল ইসলাম, হীরক মোল্লা প্রমুখ।

সভায় পাঁচ দফা দাবি উল্ল্যেখ করে বক্তারা বলেন, সরকারের ঘোষিত নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেডের সমপরিমাণ টাকা দিতে হবে। বাজারের মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ-ডিএসহ বেতন ভাতা দিতে হবে। চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে হবে। সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি প্রদানের বিধান রাখতে হবে। অবিলম্বে তাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

About the author

SOFT PRO IT