নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বর্তমান নির্বাচনে ভোট দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা : সবুর খাঁন সেন্টু

বর্তমান নির্বাচনে ভোট দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা : সবুর খাঁন সেন্টু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর সংবাদ দাতা) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খাঁন সেন্টু বলেন, বর্তমান নির্বাচনে জনগণ তাদের ভোটা দিতে পারেন না। কারণ ভোট দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী ইসমাইল, মনিরুল আলম সজল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনঐক্য গড়ে তুলে সরকারকে প্রতিহত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা এই আন্দোলন সফল না পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা কাশেম, হাফিজুর রহমান, বরকত উল্লাহ বুলু,  আমিনুল ইসলাম মিঠু, সাইফুল ইসলাম বাবু, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আল-আরিফ, হারুন শেখ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সম্পাদক হোসেন লিয়ণ, সদর থানা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রবিন হোসেন পায়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT