রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ দাউদপুর ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে আ.লীগ প্রার্থীর গণসংযোগ

রূপগঞ্জ দাউদপুর ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে আওয়ামীলীগ প্রার্থীর গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে প্রচারণার শেষ দিন গতকাল ১৮ অক্টোবর রবিবার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ¦ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার গণ সংযোগ করেছেন। দাউদপুর ইউনিয়নের কালনী, হিরনাল, কুলিয়াদী, বীরহাটাব, দেবই, কাজিরবাগসহ আশপাশের এলাকায় তিনি এ গণ সংযোগ করেন।

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান ভুঁইয়া, যমুনা ব্যাংক ও বিসিবির পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দীন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সি, মাসুদ ভুঁইয়া, তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, উপজেলা মহিলালীগ নেত্রী শীলা রানী পাল, ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার, রেহেনা আক্তার প্রমুখ। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT