নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ রাসেল ভালবাসার অশ্রুতে সঞ্জীবিত থাকবে চিরকাল : হাসিনা সিমু

শেখ রাসেল ভালবাসার অশ্রুতে সঞ্জীবিত থাকবে চিরকাল : হাসিনা রহমান সিমু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান এবং আওয়ামী শ্রমিক লীগ নেত্রী হাসিনা রহমান সিমুর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত হয়। শনিবার ( ১৮  অক্টোবর ) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাসিনা রহমান সিমু বলেন, যদিও আমরা শেখ রাসেলকে বাচাতে পারিনি কিন্তু তিনি আমাদের ভালবাসার অশ্রুতে সঞ্জীবিত থাকবেন চিরকাল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

জলি রহমানের পরিচালনায় আসমা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শিপ্রা পোদ্দার, শিউলি রানী, লক্ষ্মী সরকার, দীপা রানী,সোনিয়া, হালিমা, নাজমা,পলি, নাসিমা, ঝুমু, অঞ্জনা, রুমা, লিপি, আখলিমা, শিলা, মায়া, রজিনা, রোকেয়া, জীবন নেসা, বন্যা, শাহনাজ, অন্তর পোদ্দার, নাসিমা, বিদু, সাজেদা প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ও বংগবন্ধু পরিবারের উপর বক্তারা বক্তব্য রাখেন। সবশেষে ৭৫ এর শহীদের জন্যে দোয়া করা হয় ও কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠান শেষে হাসিনা রহমান সিমুর পক্ষ থেকে সবাইকে আপ্যায়িত করা হয়।

About the author

SOFT PRO IT