নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাংলা গেইট এলাকায় অজ্ঞাত এক গাড়ির থাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক পথচারী নারী (৫০) নিহত হয়েছেন।  ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাংলা গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাংলা গেইট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক  মানসিক প্রতিবন্ধী নারীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহত নারীর মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT