বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেফতার-৫

বন্দরে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেফতার-৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র‌্যাব-১১ বন্দরে অভিযান চালিয়ে ২টি চাইনিজ কুড়াল, ২টি স্টীলের চাকু, স্টীলের তৈরি ২টি ছুরি, ১টি রামদা, ১টি তরবারী, ১টি পিস্তলের কভার, ১টি হাসুয়া এবং ৩০০ পিস ইয়াবাসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ১৬ সেপ্টেম্বর রাত দেড়টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র-সস্ত্রসহ এদেরকে আটক করা হয়।

গ্রেফতাররকৃতরা হলো, মো. আমিনুল ইসলাম ওরফে শাহিন (৩৭), মো. সাদেক হোসেন (৩০), শ্রাবণ আকন (১৮), মো. ইয়াছিন আহম্মেদ ওরফে জুনাযদে (২২) ও মো. আশিকুর রহমান শিকদার ওরফে শাকিব (২২)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দূর্ধর্ষ পেশাদার সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজী, অপহরনের পর মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের অপরাধ সংগঠিত সুনির্দিষ্ট তথ্যসহ কিছু ছবি পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে র‌্যাব। এর পরেই ৫ জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরো জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেফতারকৃত আমিনুল ইসলামের নেতৃত্বে একটি কিশোর গ্যাংচক্র মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করে আসছিল এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT