রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অপমান সহ্য করতে না পেরে প্রেমিকের আত্মহত্যা

রূপগঞ্জে অপমান সহ্য করতে না পেরে প্রেমিকের আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রেমিকা নিয়ে পালিয়ে যাবার অপরাধে প্রেমিকের বাবাসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রেমিকার বাবাসহ তার পরিবারের লোকজন। এ অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে প্রেমিক রিয়াদ হোসেন (১৪) আত্মহত্যা করেছে। গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্বপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

নিহতের পিতা সালাউদ্দিন মিয়া জানান, তার ছেলে রিয়াদ হোসেনের সাথে একই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেঘলা আক্তার (১৩) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তারা দুই জন বাড়ী থেকে পালিয়ে যায়। বিকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিবারের লোকজন তাদের উভয়কে বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা মেঘলার বাবা কুদ্দুস প্রেমিক রিয়াদ তার বাবা সালাউদ্দিন, ভাই রিফাত, ফুফা মান্নান, বোন জামাই সেলিমকে পিটিয়ে আহত করে। এ অপমান সহ্য করতে না পেরে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় রিয়াদ। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন। এঘটনার পর থেকেই প্রেমিকার পরিবারের লোকজন এলাকা থেকে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT