নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ্য মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন আজমেরী ওসমান

অসুস্থ্য মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা  পারভীন ওসমান গুরুতর অসুস্থ। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিজ বাসায় চিকিৎসা সেবা নিচ্ছেন। তার পরিবারের পক্ষ থেকে একমাত্র সন্তান আজমেরী ওসমান সকলের কাছে দোয়া কামনা বরেছেন। বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।

সম্প্রতি করোনাকালে এই মহীয়সী নারী নেত্রী সামাজিক কর্মকান্ডে একাকার হয়ে কাজ করেছেন।তিনি প্রভাবশালী রাজনৈতিক ওসমান পরিবারের পুত্রবধূ ও সাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী। ইতমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে নিয়েছেন নানামুখী উদ্যোগ। করোনা সংকট প্রতিরোধে শুরু থেকে লকডাউনে কর্মহীণ হয়ে পড়া অসহায়দের ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাদ্যসামগ্রী।নগদ অর্থ সহায়তা, ঈদ সামগ্রী সহ পৌছে দিয়ে্ছেন চিকিৎসা সেবীদেরকেও নানা সহযোগীতা।

About the author

SOFT PRO IT