বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লিপি ওসমানের সুস্থতা কামনায় কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে দোয়া

লিপি ওসমানের সুস্থতা কামনায় কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপির সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর বুধবার বাদ জোহরের নামাজের পর  প্রধানের উদ্যোগে বায়তুল আমান জামে মসজিদ ইস্পাহানি বড় জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। সময় দোয়া পরিচালনা করেন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মনজুর আহমেদ ইস্পাহানি বড় জামে মসজিদের ইমাম হাফেজ তারেক মিয়াজি।

প্রসঙ্গত, করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে কয়জন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবার প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন সালমা ওসমান লিপি শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা। নারায়ণগঞ্জে করোনার সংক্রমনের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিলো না, তখন সর্বপ্রথম নারায়ণগঞ্জ চাঁনমারী বস্তিতে ত্রান পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ান লিপি ওসমান।

করোনা কালে কখনও খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। সংকট কালিন সময়ে করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। দিয়েছেন হাসপাতালে বেড অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার। অর্থ দিয়ে সহযোগীতা করেছেন হাজারও মানুষকে। যখনই খবর পেয়েছেন, কিংবা গণমাধ্যমেস্যোশাল মিডিয়াতে কোন অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে লিপি ওসমান নিজেই ছুটে গিয়েছেন। কিংবা পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা করোনার ভয়ে মানুষ লাশ ধরছে না। সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়িয়ে পিপি থেকে শুরু করে নানা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন তিনি। করবস্থানে লাশ দাফনে বাধা দিলে নিজে ব্যবস্থা নিয়ে করোনা লাশ দাফন করিয়েছেন। ক্ষুধার জ্বালায় ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে থাকা মানুষেরে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন।

করোনার প্রথম থেকেই শহরের ভাসমানদের মাঝে রান্না করা খাবার বিতরণের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান লিপি ওসমান। করোনায় আর্থিক সংকটে যোগালি বনে যাওয়া ফুটবলার আরিফ নিপুনকে আর্থিক সহায়তা দিয়ে মাঠে ফেরান লিপি ওসামন মূলত করোনার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টন্ত স্থাপন করেন ওসমান পারিবারের এই পুত্রবধূ।

About the author

SOFT PRO IT