বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিবাদী রায়হানকে ফুলেল অভ্যর্থনা জানালেন বন্দর থানা প্রশাসন

প্রতিবাদী রায়হানকে ফুলেল অভ্যর্থনা জানালেন বন্দর থানা প্রশাসন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার বন্দরের সন্তান মালয়েশিয়া থেকে আসা আলোচিত রায়হান কবিরকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন বন্দর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ফখরুদ্দিন ভূইয়া। ২রা সেপ্টেম্বর বুধবার সকাল ৮টায় বন্দর থানা প্রশাসনের আমন্ত্রনে গেলে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।

অভ্যর্থনাকালে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন, রায়হান কবির সচেতনতামূলক কাজ করতে চায়। এজন্য আমরা তার সহযোগিতা চাই। সে যেন সমাজ বিবর্তনে কাজ করতে পারে। মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে বন্দর থানা প্রশাসন সব সময় তার পাশে থাকে।

রায়হান কবির তার প্রতিক্রিয়ায় বলেন, আমি সত্যিই মুগ্ধ হয়েছি বন্দর থানার ওসি ফখরুদ্দিন স্যার সকল অফিসারকে ডেকে আমার সাথে পরিচয় করিয়ে দে। আগে থেকে ফুল আনিয়ে রাখে আমাকে সংবর্ধনা দেবে বলে। সবার কাছে যেই আদর সম্মান ভালোবাসা আমি পেয়েছি আমি সত্যিই মুগ্ধ ও কৃতজ্ঞ। আমারো খুব ভালো লাগে এটা ভেবে যে এক দেশের পুলিশ আমার সাথে অন্যায় করলেও আমার দেশের পুলিশ আমাকে বুকে টেনে নিয়েছে, আমি ওটার যোগ্য না হলেও তারা আমাকে ফুল দিয়ে বরন করেছে, ভালোবাসা সম্মান দেখিয়েছে। সমসাময়িক অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, নিজ এলাকার অনেক সমস্যার সমাধান আমরা মিলেমিশে করবো এবং উভয়েই পাশে থাকবো বলে অঙ্গিকারবদ্ধ হয়েছি। সেলুট আমার দেশের সরকার ও প্রশাসনকে।

About the author

SOFT PRO IT