নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় প্রাইভেটকারে ২৮৮ ক্যান বিয়ার সহ গ্রেফতার

ফতুল্লায় প্রাইভেটকারে ২৮৮ ক্যান বিয়ার সহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ার সাপ্লাই দিতে এসে একটি বিলাশ বহুল প্রাইভেটকার নিয়ে ২৮৮ ক্যান বিয়ার সহ মাদক ব্যবসায়ী জাহেরুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার হতে বিয়ার সহ তাকে আটক করা হয়। তবে মূলহোতা আরিফুল ইসলাম কাশেমকে এখনো ধরতে করতে পারেনি। ২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহেরুল ইসলাম ঢাকার বাড্ডার পাইলট প্রকল্পের গুদারাঘাট এলাকার মৃত নুর জামালের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, ফতুল্লার শিবু মার্কেট এলাকার মাদক ব্যবসায়ী কাশেম ঢাকা হতে বিয়ার পাইকারী দরে ক্রয় করে জাহেরুল ইসলামের ভাড়া করা প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো২৭৭৩৪৪) যোগে শিবু মার্কেট নিয়ে আসে। তার পর কাশেমের কথা মত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীর কাছে প্রাইভেটকারযোগে জাহেরুল বিয়ার সাপ্লাই দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে কাশেমের কথামত মুসলিমনগর এলাকার আলি আহম্মদের ছেলে মাদক ব্যবসায়ী আরিফুলের কাছে ১২ কেইস ২৮৮ ক্যান বিয়ার সাপ্লাই দিতে এসে প্রাইভেটকার সহ এলাকাবাসীর হাতে গ্রেফতার হয় জাহেরুল। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহেরুলকে আটক করা হয় এবং প্রাইভেটকার সহ ২৮৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, কাশেম আরিফুল দীর্ঘদিন ধরে পাইকারী ভাবে মাদক ব্যবসা করে আসছিল। তারা পাইকারী দরে বিয়ার ক্রয় করে এলাকায় খুচরা দামে বিক্রি করে। আরিফুল কাশেমকে ধরতে চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT