নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

৬৫৬৫ মিটার দৈর্ঘ্য সড়‌কটি নির্মা‌ণে এম‌পি খোকার ভিত্তি প্রস্তর উ‌দ্বোধন

৬৫৬৫ মিটার দৈর্ঘ্য সড়‌কটি নির্মা‌ণে এম‌পি খোকা'র ভিত্তি প্রস্তর উ‌দ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ থেকে মোগরাপাড়া কলেজের সামনে জোড়া ব্রীজ পর্যন্ত ৬ হাজার ৫ শত ৬৫ মিটার দৈর্ঘ্যের রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

২২ জুলাই বুধবার বিকালে সোনারগাঁয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার নবী নগর এলাকায়, মোগরাপাড়া জিসি-সাবদি বাজার জিসি ভায়া হোসেনপুর রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক জাবেদ রায়হান জয়।অন্যান্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, শম্ভুপুরা ইউপি মেম্বার সাজেদ আলী, মোস্তাফিজুর রহমান কবির মেম্বার, রিয়াজুল হক টিটু মেম্বার, সাবেদ আলী মেম্বার, মহিলা মেম্বার শারমিন আক্তার সহ অন্যান্য মেম্বারবৃন্দ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT