নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য বিধি মেনে বন্দরবাসীকে ঈদ পালনের কাউন্সিলর দুলালের আহবান

স্বাস্থ্য বিধি মেনে বন্দরবাসীকে ঈদ পালনের কাউন্সিলর দুলালের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : স্বাস্থ্য বিধি মেনে বন্দরবাসীকে পবিত্র ঈদুল আজহা পালনের আহবান জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান। ২২ জুলাই বুধবার গনমাধ্যমে বন্দরবাসীর প্রতি এ আহবান জানান তিনি।

কাউন্সিলর দুলাল প্রধান বন্দর বাসীর উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস  (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে হাট থেকে কোরবানী পশু ক্রয় করবেন। আমার ওয়ার্ড বাসির কাছে অনুরোধ থাকবে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ও হেন্ড গøাভস পরে কুরবানির পশু ক্রয় করতে যাবেন। ঈদ মানেই আনন্দ সেই আনন্দ যেনো একটু গাফলতি কারনে নষ্ট না হয়। সবাইকে ঈদ মোবারক ও ঈদের আগাম শুভেচ্ছা।

About the author

SOFT PRO IT