নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় একজনের মৃত্যু, সর্বনিম্ন নতুন শনাক্ত ৭ জন

না.গঞ্জে করোনায় এক নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২২ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি সোনারগাঁয়ের পিরোজপুরের বাসিন্দা। জেলায় অন্যদিকে সর্বনিম্ন নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা ৭ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৫জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৭৯ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ২৬১ জন। ২২ জুলাই বুধবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩০ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৪ জন, এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছে আরও ২ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়নি আড়াইহাজার, রুপগঞ্জ  ও সোনারগাঁ।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৮ জন। পুরো জেলায় ১২৫ জন।

About the author

SOFT PRO IT