বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপির নির্দেশে খান মাসুদ টিমের ৩য় ধাপে ১ হাজার মাস্ক বিতরণ

এমপির নির্দেশে খান মাসুদ টিমের ৩য় ধাপে ১ হাজার মাস্ক বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে নারায়ণগঞ্জ ৫-(সদর বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের নির্দেশে জেলা যুবলীগ নেতা খান মাসুদ টিম এর তৃতীয় ধাপে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার বেলা ৫টায় বন্দর সেট্রাল খেয়াঘাটস্থ নদী পারাপারের যাত্রী ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে থানা যুবলীগ নেতা মাঈনুর নেতৃত্বে মুখে মাস্ক না পড়া এমন ১ হাজার মানুষের মাঝে সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে যুবলীগ নেতা মাঈনু বলেন, নারায়ণগঞ্জ ৫-(সদর বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের নির্দেশে আমার প্রাণ প্রিয় নেতা জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে মাস্ক বিতরণ করলাম। করোনা মহামারীতে খান মাসুদ ভাইয়ের অনুপ্রেরনায় আমরা অসহায় মানুষের পাশে আছি। তাই আর ভয় না পেয়ে একটু সচেতনতা তৈরী করুন। নিজের সুরক্ষা নিজে রাখুন, পরিবারকে ভাল রাখুন।

এ সময় থানা যুবলীগ নেতা ডালিম হাসান, শেখ মমিন, মো. হোসেন, মিলন, মাকসুদ, মো. কামাল উপস্থিত থেকে সর্ব সাধারনের মধ্যে করোনা সম্পর্কিত পরামর্শ প্রদান করেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা উজ্জল দাস, মো. সাঈদ, সোহেল, খোকন, মোহন, মামুন, নয়ন, শাকিল, মিরাজ, মেহেদী প্রমূখ।

About the author

SOFT PRO IT