সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জিন্নাহ্

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জিন্নাহ্
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  সনমান্দি ইউনিয়নের ৪৪৪ জন পরিবারকে অতিবৃষ্টি অন্যান্য ক্ষতিগ্রস্থদের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

১৪ জুলাই মঙ্গলবার সকালে  করোনা ভাইরাসের সংক্রমণ দুরত্ব বজায় রেখে সনমান্দি ইউনিয়নের অলিপুরা অফিস কার্যালয় থেকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

বিতরনকালে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের  কল্যাণে কাজ করে যাচ্ছে।  অতিবৃষ্টির কারণে ও মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে।  আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় জনগনের সেবক হিসেব হিসাবে কাজ করে যাচ্ছি।

এসময় সময় উপস্থিত ছিলেন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাই,  মুক্তিযোদ্ধা রশিদ শিকদার, মুক্তিযুদ্ধা নাসির উদ্দি,  খাদিজা মেম্বার, লুৎফা মেম্বার ও প্রমুখ।

About the author

SOFT PRO IT