বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ডিবির হাতে ১০ কেজি গাঁজাসহ আটক-৫, ট্রাক জব্দ

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে মাদক বহনকারি একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটকসহ উক্ত ট্রাকটি জব্দ করেছে। ১৩ জুলাই সোমবার রাত ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর পয়েন্টের নয়াপুর টেম্পু স্ট্রান্ডের সামনে থেকে গাঁজাসহ ওই ৫ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হক শিকদার বাদী হয়ে ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে । যার মামলা নং- ১২(৭)২০।

আটকৃতরা মাদক কারবারিরা হলো কুমিল্লা জেলার সদর থানার জয়নগর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে তসলিম (৩৪) সোনারগাঁ থানার চেঙ্গাইন খালপাড় এলাকার মৃত জাহের মাস্টারের ছেলে মনির হোসেন (২৯) কুমিল্লা কোতায়ালী থানার সাহাপুর এলাকার আয়াত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০) কাঁচপুর এলাকার নুরুর হক মিয়ার ছেলে মহাসিন ওরফে মোকাম্মেল (২৩) ও পটুযাখালি জেলার করাপাড়া থানার খেপুপাড়া এলাকার মৃত খলিফা মিয়ার ছেলে ট্রাক চালক মালেক (৩২)। জব্দকৃত ট্রাকটি নাম্বার হলো ঢাকা মেট্রো ড ১১-৭০৪৯। ডিবি পুলিশ আটককৃতদের ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরন করেছে।

About the author

SOFT PRO IT