নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের জন্মদিনে মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে দোয়া

আজমেরী ওসমানের জন্মদিনে মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি )  : নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আজমেরী ওসমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব শহরের চাঁনমারী  এলাকাস্থ মাইক্রোবাস ও ট্যাক্সি  স্ট্যান্ড কার্যালয়ে এ আয়োজন করা হয়। এর আগে শ্রমিক ও মালিকদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন তারা। এছাড়াও করোনা পরিস্থিতি থেকে রক্ষা সহ প্রয়াত একেএম শামসুজ্জোহা, নাগিনা জ্জোহা , প্রয়াতএমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আবু বক্কর সিদ্দিক ও মো. হাফেজ ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, মালিক কমিটির সভাপতি মনির হাসেন , কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ , সহ-সভাপতি আবুল হাসেন মিঠু , সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম ,  সহ-সভাপতি দ্বীন ইসলাম খোকা ,  সাধারণ সম্পাদক  আবুল হাসেম (রিংকু) , যুগ্ম সম্পাদক শামছুজ্জামান রকি প্রমুখ। এছাড়াও শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি মুকুল মিয়া,  সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মালেক, আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক  ও অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT