সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ তে নতুন অধিনায়ক সাইফুল আলম

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ তে নতুন অধিনায়ক সাইফুল আলম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, নারায়ণগঞ্জে নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিবিজিএমএস। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা দেড়টায় সিদ্ধিরগঞ্জ থানাধীণ আদমজীস্থ র‌্যাব কার্যালয়ে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ওইদিন রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব। এদিকে সদ্য বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএম, পিবিজিএমএস সরকারি নিয়মিত বদলী আদেশে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ তে অধিনায়ক হিসেবে যোগ দিবেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 June 2020

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ তে নতুন অধিনায়ক সাইফুল আলম

www.narayanganjbarta24.com