রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৮ লাখ টাকা ছিনতাই

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৮ লাখ টাকা ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মিলন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই রাসেলকে কুপিয়ে জখম করে তার ব্যবসার প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগড় এলাকার জিলানী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মিলনের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়,  ব্যবসায়ী মিলন তার দড়িকান্দির নিজ বাড়ি থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মঠেরঘাটস্থ আফজাল ফুট থেকে তার ব্যবসার জন্য ডাউল, আটা, ভুষি ক্রয় করার উদ্দেশ্যে বের হয়। পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সেলিম, হাফেজ, শাকিব ওরফে বিদা, বিজয়, মেরাজ, আসিফ ব্যবসায়ী মিলনের গতিরোধ করে তাকে এলাপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে ব্যবসার ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে তার চাচাতো ভাই রাসেল এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT