নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চিহ্নিত জুয়াড়ি বড় শাজাহানসহ ৭ জন গ্রেফতার

চিহ্নিত জুয়াড়ি বড় শাজাহানসহ ৭ জন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের চিহ্নিত জুয়াড়ি বড় শাজাহানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি জুয়ার আসর থেকে তাদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার অন্যরা হলেন, পরিতোষ সাহা (৩৬), মো. ফারুক (৩০), মো. দেলোয়ার হোসেন (৩২), নূরউদ্দিন (৪০), শাহজাহান (৪৮), ও নাসির (৪০)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপরেশন) আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করে জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে মধ্যে দুপুরে প্রকাশ্যে জুয়া খেলার সময় সাতজন আটক করা হয়েছে। ওই সময় জুয়া খেলা সরঞ্জাম উদ্ধার হয়েছে। এদিকে আটক সাতজনের মধ্যে বড় শাজাহানকে জয়া ও বিস্ফোরক আইনে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকী ৬ জনকে জুয়া আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 June 2020

চিহ্নিত জুয়াড়ি বড় শাজাহানসহ ৭ জন গ্রেফতার

www.narayanganjbarta24.com