সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ১৯শত পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ইঞ্জি. মাসুম

সোনারগাঁয়ে ১৯শত পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ইঞ্জি. মাসুম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নোবেল করোনা ভাইরাসের কারণে সাময়িকভাবে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রি ও ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সোনারগাঁও শাখার যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বৃহস্পতিবার ও শুক্রবার সকালে বৈরি আবহাওয়ার মাঝে থেকে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ, দুধঘাটা, ঝাউচর, প্রতাপের চর, কাদিরগঞ্জ, গঙ্গানগর, ও ইসলামপুর সহ ৬ গ্রামের ১৯ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব সেলিম রেজা ও মহিলা সদস্য মমতাজ বেগম এবং ৯ নং ওয়ার্ডের ত্রাণ কমিটির সদস্যগণ, আওয়ামীলীগ নেতা বাবুল সরদার, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া, রাসেল ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আজিজ সরকার, মহিউদ্দিন ভূইয়া, বাবুল ভূইয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT